ব্লগ আর্কাইভস
অন্তরের প্রতিমা
ছিমছাম পরিপাটি একটি মসজিদ। প্রশান্ত পরিবেশ। গভীর মনোযোগ দিয়ে নামায পড়ছে এক যুবক। পরিচ্ছন্ন পোশাকে তার রুচির ছাপ। কি অসাধারন একাগ্রতা তার নামাযের প্রতিটি কাজে! যুবকটি যেন পার্থিব সকল বন্ধন ছিন্ন করে তার প্রভুর সামনে হাজির! এ যেন জীবন্ত নামায, প্রকৃষ্ট ইবাদাত।
পেছন থেকে দুই মুসল্লি এই যুবকের নামায উপভোগ করছিল। মুখ ফুটে একজন বলেই ফেললোঃ আহ! কি সুন্দর নামায! যুবক শুনল তার প্রশংসা; আড়ষ্ট না হয়ে সে দ্বিগুণ উত্সাহে নামায চালিয়ে গেলো; বুঝিবা একটু বাড়িয়েই দিলো রুকু- সিজদার দৈর্ঘ্য!
নামায একসময় শেষ হলো। সালাম ফিরিয়ে যুবক পেছনের মুসল্লিদের উদ্দেশ্যে বললেনঃ আমি কিন্তু রোজাও রেখেছি! সুবহানআল্লাহ! কার জন্য এই ইবাদাত? নিজের জন্য? লোক দেখানোর জন্য? নাকি আল্লাহর জন্য?
আপনারা যারা ইন্টারনেটে আমেরিকা-র বিভিন্ন স্কলারদের লেকচার শোনেন, আপনাদের এই গল্পটি শোনা থাকার কথা। বহুল প্রচলিত গল্প এটি। ইবাদাতের সিন্সিয়ারিটি নিয়ে দেয়া বক্তৃতায় প্রায়ই এই গল্পটি উল্লেখ করা হয়, সাবধান করে দেয়া হয়। Read the rest of this entry