Category Archives: Gender Relations
মুসলিম নারীর ইসলামি জ্ঞানচর্চার প্রসঙ্গঃ শায়খ রাশেদ আল-যাহরানী
[মুসলিম নারীদের জ্ঞান অর্জন সবসময়ই জরুরী ছিল, আমাদের সময়ে দরকারটা আরো মাথাচাড়া দিয়ে উঠেছে, শায়খ রাশেদ আল-যাহরানী সম্প্রতি তার “আল-বিনাউল-‘ইলমি” লেকচার সিরিজে এবিষয়ে কিছু মূল্যবান কথা বলেছেন। সেটির গুরুত্ব অনুভব করে এখানে বাংলা অনুবাদ পেশ করলাম। শায়খ রাশেদ সৌদি আরবের অত্যন্ত জনপ্রিয় একজন ‘আলেম। তিনি ‘আল্লামা ‘আব্দুল্লাহ আল-জিবরীন ও ‘আল্লামা সালেহ বিন ‘আব্দিল-‘আযীয আ’ল শায়খ প্রমুখ মহারথিদের কাছে জ্ঞান অর্জন করেছেন]
আমরা যখনই ইসলামি জ্ঞান অর্জন নিয়ে কথা বলি তখন কেবল পুরুষদের উদ্দ্যেশ্যে তা বলি না, বরং পুরুষ ও নারী উভয়েরই জ্ঞান অর্জনের ব্যাপারেই আমরা বলে থাকি। সন্দেহ নেই নারীদের জ্ঞান চর্চা শেষ যুগে এসে বেশ বড় ধাক্কা খেয়েছে। আমরা আমাদের ইতিহাসে আগে দেখতাম নারীগণ তাদের নাম জ্ঞান ও দা’ওয়াহ-র আলোকে উদ্ভাসিত করেছেন। শেষের দিকেও কারো কারো নাম পাওয়া যায়, কিন্তু তা আগেকার সেই জৌলুস ধরে রাখতে পারছে না যেমনটি সাহাবীদের যুগে দেখা যেত।
নারীরা নবীর (সাঃ) যুগে সর্বাত্মক চেষ্টা করতেন নবীর (সাঃ) কাছ থেকে জ্ঞান অর্জনের। আবু সা’ঈদ আল খুদরী (রাঃ) হতে বর্ণীতঃ “মহিলারা বলতেনঃ ও রাসূলাল্লাহ, পুরুষরা তো আপনার ব্যাপারে আমাদেরকে হারিয়ে দিচ্ছে। আমাদের জন্য বরং একটি দিন নির্দিষ্ট করুন। অতএব নবী (সাঃ) তাদেরকে একটি দিনের প্রতিশ্রুতি দিলেন এবং তাদেরকে তিনি (সাঃ) তাতে জ্ঞান শিক্ষা দিতেন। Read the rest of this entry